নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন প্রধান অতিথি গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
পরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা
হল রুমে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী,উপজেলা প্রানী সম্পদ অফিসার বেলাল হোসেন,উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষী বৃন্দ।

উপজেলার ৩জন সফল মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়।