‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক কণ্যা ও নারীর অধিকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে নানা কর্মসুচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হযেছে।

এ উপলক্ষে রবিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের কনফারেন্স হলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো. মুহিবুল্লাহ আকন।

সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার।

সুদীপ দাস রিংকুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্ত্য রাখেন সাইয়্যিদ মুজিবুর রহমান, দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ সুচিত্রা ধর প্রমুখ।