আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আরেকটি সম্মাননার পালক যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের অভিনয় অঙ্গনের কিংবদন্তি মুখ দিলারা জামান-এর মুকুটে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য দর্শকের হৃদয় জয় করা একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী এবার পাচ্ছেন ‘আজীবন সম্মাননা’। আগামী শনিবার (৭মার্চ) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এই সম্মাননা তুলে দেবে গ্লোবাল স্টার কমিউনিকেশন।
এছাড়া অনুষ্ঠানে দেশের অর্থনীতি, শিক্ষা, আইন, ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, এবং আবৃত্তিসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে অভিনেত্রী দিলারা জামান, সংগীতশিল্পী রিজিয়া পারভীন, চিত্রনায়িকা রোজিনা, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. রেবেকা সুলতানা, দেশের একটি গণমাধ্যমর অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. নাজমা বেগম নাজু উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হামিদা খানম। স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের নির্বাহী পরিচালক আর কে রিপন।
তিনি জানান, ইতোমধ্যে সব আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে দেশের অর্থনীতি, শিক্ষা, আইন, ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, এবং আবৃত্তিসহ বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করছেন এমন ১৫ গুণী ব্যক্তিকে উৎসাহিত করে স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হবে।
গ্লোবাল স্টার কমিউনিকেশন ‘গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ (সিজন-৪) আয়োজনের মাধ্যমে সমাজের এই সকল নারীদের সম্মানিত করতে যাচ্ছে যেটা গ্লোবাল স্টার কমিউনিকেশন পরিবারের জন্য গর্বের। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
মন্তব্য করুন