পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা পরিষদ কমপ্লেক্স এর নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ জুলাই) বেলা ১১টায় ফিতা কেটে নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর ছিদ্দিকী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ সাইয়েমা হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দীন জুয়েল বেপারী,সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন,দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খান, মির্জাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আবুল বাসার নাসির হাওলাদার,কাকড়াবুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া,সরকারী দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণসহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থাণীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মির্জাগঞ্জ এর বাস্তবায়নে৪ কোটি ৭১ লক্ষ ৯৯ হাজার ৭৫৭টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মোঃ মাহফুজ খান লিঃ ৪তলা বিশিষ্ট প্রশাসনিক এ ভবনের নির্মান কাজ সম্পন্ন করে।
মন্তব্য করুন