পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন মোঃ আল আমিনের (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার(৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আট টার দিকে মির্জাগঞ্জের রানীপুর এলাকার হালিম ডাক্তার মসজিদের সামনের বরগুনা – চান্দখালী- সুবিদখালী – বাকেরগঞ্জ মহাসড়কে এ ঘটনাটি ঘটেছে। এ সময় মোটরসাইকেল চালক ফয়েজ উদ্দিন(২২) আহত হয়েছেন। নিহত আল আমিন উপজেলার দেউলি সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামের আবদুল হালিমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার রানীপুর এলাকার হালিম ডাক্তার মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান শেষে আল আমিন বাড়ি ফেরার পথে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে (আল আমিনকে) ধাক্কা দিলে সে ছিটকে সড়কের পাশে পড়ে মারাত্মক আহত হয়, এ সময় মোটরসাইকেল চালক ফয়েজ উদ্দিন আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত দশটার দিকে মোঃ আল আমিন মারা যায়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম, সড়ক দুর্ঘটনায় নিহত আল আমিনের মৃত্যুতে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন