পটুয়াখালীর কলাপাড়ায় পৌরশহর লাগোয়া টিয়াখালী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তরিকুল ইসলাম সুনানের বাড়িতে ডাকাতি হয়েছে। ৭-৮ জনের সশস্ত্র ডাকাতদল অস্ত্রের মুখে সবাই কে হাত-পা মুখ বেধে জিম্মি করে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়। রবিবার দিবাগত রাত আনুমানিক দুই টা থেকে তিনটার মধ্যে এই ডাকাতি সংগঠিত হয়।
সোমবার সরেজমিনে গেলে ভুক্তভোগী তরিকুল ইসলাম সুনান জানান, একতলা ভবনের বারান্দার গ্রীল কেটে ডাকাতদল ঘরের সবাই কে এক কক্ষে নিয়ে হাত-পা ও চোখ মুখ বেধে জিম্মি করে ফেলে। চাবি আলমারি ও সুটকেস খুলে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। এসময় সুনানসহ তার আমেরিকা প্রবাসী স্ত্রী নিশাত তাবাসসুমকে মারধর ও লাঞ্ছিত করা হয় বলে জানায় তার পরিবার।
এ ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল ইসলামসহ পটুয়াখালী ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
মন্তব্য করুন