নৌবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র প্রদান এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পটুয়াখালীতে এক প্রতারককে পুনরায় আটক করেছে পুলিশ, তিনি এর আগেও একই অপরাধে জেল খেটেছেন।
আজ রবিবার (১৩ জুলাই) পটুয়াখালী সদর থানা পুলিশ প্রতারণার অভিযোগে মোঃ জাহাঙ্গীর হোসেনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে, আটক জাহাঙ্গীর পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা, বর্তমানে তিনি লাউকাঠি থানার পর্ব তেলীখালী এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।
অভিযোগে জানা যায় ২০২৩ সালে সদর উপজেলার মাদারবুনিয়া এলাকার বাসিন্দা মোঃ মাসুদ রানাকে নৌবাহিনীতে চাকরি দেওয়ার আশ্বাস দেন তিনি এবং একটি ভুয়া নিয়োগপত্র প্রদান করে তার কাছ থেকে নগদ তিন লাখ টাকা গ্রহণ করেন, পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে নিয়মিত মামলা রুজু করে পুলিশ তাকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, “আসামি জাহাঙ্গীর হোসেন এর আগেও একই ধরণের অপরাধে জেল খেটেছেন, জেল থেকে বের হয়ে পুনরায় একই কৌশলে প্রতারণা করায় তাকে আবারও গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে,”
উল্লেখ্য, প্রতারক জাহাঙ্গীর গত ডিসেম্বর মাসেও একই ধরনের অপরাধের মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করেন, জামিনে মুক্ত হয়ে পুনরায় প্রতারণা চালিয়ে আসছিল।
মন্তব্য করুন