পটুয়াখালীর মির্জাগঞ্জের মজিদবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ রুমান হাওলাদার (৪০) কে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
গতকাল বুধবার (২৫ জুন) দুপুর একটার দিকে মজিদবাড়িয়া এলাকা থেকে  ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুমান হাওলাদার উপজেলার মজিদবাড়িয়া  ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের মোঃ হানিফ মৃধার পুত্র এবং ইউনিয়নের চালিতাবুনিয়া ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে অভিযান চালিয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতিকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হবে।