পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৬টি ইউনিয়নের কৃষক – কৃষানীদের নিয়ে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা কৃষি বিভাগের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এইচ এম শামীম।

সভার শুরুতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ বিষয়ক স্বাগত বক্তব্য দেন মির্জাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুল্লাহ আল মামুন।

উপসহকারী কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আমিনুল ইসলাম, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজিদ, সহ সভাপতি কামরুজ্জামান বাঁধন, মির্জাগঞ্জ বহুমুখী সমবায় সমিতির সহ সভাপতি মোঃ মাহাবুবুর রহমান টুকু,বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান এনজিও আশা’র শাখা ব্যবস্থাপক সৈয়দ আঃ ছালাম, কৃষক মোঃ ফরিদ উদ্দিন খান,মোঃ রেজাউল ইসলাম,কৃষাণী মোসাঃ নাজমা বেগম প্রমূখ।

এ সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ হারুন অর রশীদ মুন্সী,সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন সিকদার, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ কামরুজ্জাামান জুয়েল, নয়া শতাব্দী প্রতিনিধি সিয়াম রহমান হিমেল, সময়ের আলো প্রতিনিধি সুমন কাজী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থাণীয় সাংবাদিক এবং ৬ টি ইউনিয়নের ৭০ জন কৃষক – কৃষাণী উপস্থিত ছিলেন।