বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের জাতীয় সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেছেন, নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যাপক পরিমান প্রকল্প হাতে নিয়েছি সরকার, দেশের নদী ভাঙ্গন কবলিত প্রতিটি এলাকাতেই নদীর ভাঙ্গন প্রতিরোধ ও ভাঙ্গন কবলিত এলাকায় নদী শাসনে বর্তমান আওয়ামীলীগ সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
লালমোহন তজুমদ্দিনকে নদী ভাঙ্গার হাত থেজে রক্ষা করতে ১০৯৬ কোটি টাকা ব্যয় করে ৩৪ কিঃমিঃ নদীর তীর সংরক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। আওয়ামিলীগ সরকারের আমলে এর আগেও সাড়ে ৬শ কোটি টাকা ব্যয় করে ব্লক ও জিও ব্যাগ স্থাপন করে সফলতা পাওয়া গেছে। তাই মেঘা প্রকল্প গুলো চলমান রাখতে শেখ হাসিনাকে ক্ষমতা রাখা প্রয়োজন। কারন বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে জনকল্যাণ মুখী কাজগুলো বন্ধ করে দেয়,যেমন করে বন্ধ করেছিল ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে তজুমদ্দিন উপজেলার আনন্দ বাজার বেড়ীবাঁধ এলাকায় জিও ব্যাগ স্থাপন প্রকল্প উদ্বোধন শেষে তজুমদ্দিন বাজারে এক সমাবেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর আয়োজনে, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বাস্তবায়নে বিশাল “জনসমাবেশ” এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। প্রধান প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড (দক্ষিনাঞ্চল)মজিবুর রহমান এর সভাপতিত্বে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত সচিব (উন্নয়ন) পানি সম্পদ মন্ত্রনালয় মোঃ নুরুল আলম, অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিযিয়ন) পানি উন্নয়ন বোর্ড রমজান আলী প্রামানিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-ভোলা) আসাদুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ভোলা পওর সার্কেল, পানি উন্নয়ন বোর্ড ভোলা মোঃ বাবুল আখতার, ডিভিশন ১ নির্বাহী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, ডিভিশন ২ নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ ,তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
মন্তব্য করুন