দিনাজপুর জেলার কাহারোল থানা কুশট গ্রামের মৃত রাজেন্দ্রনাথ রায়ের ছেলে শ্রী গোবিন্দ চন্দ্র রায়ের বসত বাড়ি থেকে ডিসকভার ১৩৫ সিসি ব্লাক বুলু কালার ২টি,ডিসকভার ১২৫ সিসি ব্লাক লাল কালার, ডিসকভার ১১০ সিসি ব্লাক লাল কালার ১টি,বাজাজ সিটি ১০০ সিসি সাদা লাল কালার ১টি। ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৯মে) ভোর বেলা পুলিশ অভিযান চালিয়ে এ সকল চোরাই মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন। জানা যায়,অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোবিন্দ চন্দ্র রায় পালিয়ে যায়। তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহেদ জানান, গোবিন্দ চন্দ্র রায় দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় করে আসছে। তিনি আন্তঃ জেলা মোটরসাইকেল চোরদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন এলাকা হতে চোরাই মোটরসাইকেলগুলো সংগ্রহ করে ভুয়া কাগজপত্র, নম্বর পেমেন্ট তৈরি করে চোরাই মোটরসাইকেল বিক্রয় করে। উদ্ধারকৃত মোটরসাইকেল গুলো বর্তমানে নবাবগঞ্জ থানা হেফাজতে আছে। নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ দলটি আন্তঃ জেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করার জন্য চিরনি অভিযান অব্যাহত আছে। জব্দকৃত মোটরসাইকেল গুলো বিধি মোতাবেক প্রকৃত মালিকের জিম্মায় প্রধান করা হবে।
মন্তব্য করুন