আমরা (বিএনপি) প্রতিহিংসার রাজনীতি করিনা, করবোও না, তবে শান্ত গাজীপুর যদি অশান্ত করতে চান, চক্রান্ত করে কারো সাথে কোন বিভেদ সৃষ্টি করতে চান, জনগণের জানমালের ক্ষতি করতে চান, তাহলে বিএনপি তা শক্ত হাতে প্রতিহত করবে বলে হুশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় পৌর বিএনপি’র আয়োজনে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ বক্তারা এসব কথা বলেন।

শ্রীপুর পৌর বিএনপি’র সভাপতি শেখ মারুফ আহমেদ সভাপতিত্বে সিনিয়র যুগ্ন সম্পাদক শাহজাহান সজলের পরিচালনায় বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর জেলা ওলামা দলের আহ্বায়ক কারী সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কৃষকদল নেতা আব্দুল হান্নান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড আহসান কবির, বিএনপি নেতা শাহজাহান মোড়ল, শিল্পাঞ্চল শ্রমিকদলের সভাপতি কাজল ফকির, পৌর শ্রমিকদল সভাপতি মিজান মন্ডল, সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, পৌর জাসাসের সভাপতি আনোয়ার হোসেন, পৌর ছাত্রদল সভাপতি ছাত্রদল নেতা মামুন আকন্দ, জেলা ছাত্রদল নেতা আব্দুর রহিম, এসএম পলাশ, লিটন প্রমুখ।

অপরদিকে, একই দাবিতে বুধবার দুপুরে টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে অবস্থান কর্মসূচি পালন করেছে গাজীপুর মহানগর ও টঙ্গী পূর্ব পশ্চিম থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বিকেলে টঙ্গী বাজার এলাকা থেকে একটি মিছিল নিয়ে স্টেশন রোড এলাকায় এসে শেষ করে।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু সরকার সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদ জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।