কলাপাড়ায় বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলার সভাপতি জিএম মাহবুবুর রহমানসহ অন্যান্য কৃষক নেতাদের বিরুদ্ধে হয়রানিমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কলাপাড়া উপজেলা শাখার সম্পাদক ও কৃষক সমিতির সদস্য কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি আমতলী উপজেলার সভাপতি (ন্যাপ) নেতা খান মতিউর রহমান, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক প্রভাষক মো. রফিকুল ইসলাম, কৃষক নেতা গাজী আলতাফ হোসেন, কৃষক মো. ইমরান গাজী, সমাজ কর্মী মোসা. রাবেয়া খাতুন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কৃষক নেতাদের যে মামলায় ফাসানো হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তৎক্ষনাৎ পুলিশি তদন্তে এর কোন এর কোন সত্যতা মেলেনি। তারা নিজেরা দখলদার দু/তিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা কৃষক নেতাদের ঘারে চাপিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি তুলে ধরেন তারা। মানববন্ধনে বক্তারা আরো বলেন, শুধুমাত্র কৃষকদের স্বার্থে কৃষক নেতারা যাতে কাজ না করে। নির্বিঘেœ দখলদাররা সরকারি খাল, স্লুইস দখল করে তাদের সার্থ সিদ্ধি করতে পারে এ কারনেই তাদের থামিয়ে দিতে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এ সমাবেশ ও মানববন্ধন সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার সম্পাদক ও গনমাধ্যম কর্মী নয়নাভিরাম গাইন নয়ন।