ঢাকা   শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ই-পেপার । আর্কাইভ ।  Bangla Font । ইউনিকোড কনভার্টার । ভিডিও
English
সংবাদ শিরোনাম
গোবিন্দগঞ্জ হানাদারমুক্ত দিবস আজ ওসমান হাদী গুলিবিদ্ধ : ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন ওসমান হাদিকে ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করবে ইসি হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার কানের নিচে গুলি লেগেছে ওসমান হাদীর, অবস্থা আশঙ্কাজনক আজ জননেতা মওলানা ভাসানীর ১৪৩তম জন্মবার্ষিকী রিজার্ভ ছাড়াল ৩২ বিলিয়ন ডলার তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন সিইসি রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে : প্রেস সচিব শফিকুল আলম
Eng
RHB NEWS
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিক
  • অপরাধ ও আইন
  • খেলাধুলা
  • ধর্ম
  • বিনোদন
  • খাবার রেসিপি
  • ছবি
  • ভিডিও
  • অন্যান্য  
    • লাইফ ষ্টাইল
    • অর্থ ও বানিজ্য
    • উন্নয়ন ও সমৃদ্ধি
    • ইতিহাস ঐতিহ্য
    • প্রধান সংবাদ
    • কৃষি
    • ভ্রমন
    • শিক্ষা
    • সাহিত্য
    • সড়ক দুর্ঘটনা
    • শোক সংবাদ
    • মৃত্যু বার্ষিকী
    • তথ্য ও প্রযুক্তি
    • দুর্নীতি
    • প্রবাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • RHB পরিবার

জাতীয়
রাজনীতি
দেশজুড়ে
আন্তর্জাতিক
অপরাধ ও আইন
খেলাধুলা
ধর্ম
বিনোদন
খাবার রেসিপি
ছবি
ভিডিও

অন্যান্য

  • লাইফ ষ্টাইল
  • অর্থ ও বানিজ্য
  • উন্নয়ন ও সমৃদ্ধি
  • ইতিহাস ঐতিহ্য
  • প্রধান সংবাদ
  • কৃষি
  • ভ্রমন
  • শিক্ষা
  • সাহিত্য
  • সড়ক দুর্ঘটনা
  • শোক সংবাদ
  • মৃত্যু বার্ষিকী
  • তথ্য ও প্রযুক্তি
  • দুর্নীতি
  • প্রবাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • RHB পরিবার
EN
  • কলাপাড়ায় অযত্ন-অবহেলায় বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের ফেরি-পল্টুন নষ্ট হচ্ছে লোনা পানিতে, চুরি হয়ে যাচ্ছে সব মূল্যবান যন্ত্রাংশ

কলাপাড়ায় অযত্ন-অবহেলায় বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের ফেরি-পল্টুন নষ্ট হচ্ছে লোনা পানিতে, চুরি হয়ে যাচ্ছে সব মূল্যবান যন্ত্রাংশ

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

প্রকাশ: ৬ মার্চ ২০২৪ । ১৯:৪৩ | আপডেট: ৬ মার্চ ২০২৪ । ১৯:৪৩

ফলো করুন-
কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কের বালিয়াতলীর ফেরি পারাপার নয় বছর ধরে বন্ধ আছে। ফেরিটি এখন পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তবে পানিতে ডুবে আছে। এটি এখন কাদামাটির ভিতরে ঢুকে নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ফেরিটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় অনেক যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। দেখে মনে হয় কোন কর্তৃপক্ষ নেই।
সড়ক ও জনপথ বিভাগের এই ফেরিগুলো এভাবে বছরের পর বছর পরে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। মাটি-কাদায় নিচে আটকে জং ধরে ভাঙ্গারি মালামাল হিসেবে একসময় বিক্রি করা হয় পানির ধরে এবং সেই সাথে চুরি হচ্ছে সকল মূল্যবান যন্ত্রাংশ।
এছাড়াও ফেরি ঘাটের পল্টুন, গ্যাংওয়ে পর্যন্ত গায়েব হয়ে যাচ্ছে। তথ্য সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নিয়ন্ত্রিত এ ফেরিটি ২০০৮ সালে চালু করলেও ২০১২ সালের দিকে বন্ধ হয়ে গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১৯ নভেম্বর এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১২০ কোটি টাকা ব্যয়ে এ সেতুটি নির্মাণ করা হয়। ২০২১ সালের মার্চ মাসে শেষ হচ্ছে মূল সংযোগ সড়ক নির্মাণকাজ। বর্তমানে এখান থেকে কুয়াকাটাগামী বিকল্প সড়কে সৈয়দ নজরুল ইসলাম সেতু চালু হওয়ায় ফেরির আর প্রয়োজনীয়তা নেই। সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ায় উপজেলার বালিয়াতলী, লালুয়া, মিঠাগঞ্জ, ধুলাসার, ডাবলুগঞ্জ এ পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হলে এখন আর গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য অনেকটাই কমে গেছে।
বুধবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, এলজিইডির পল্লী উন্নয়ন প্রকল্প-২৫ এর আওতায় দেশীয় কারিগরি সহযোগিতায় তৈরি মেকানাইজড ফেরিটি বালিয়াতলী পয়েন্টে আন্ধারমানিক নদীর শেষ প্রান্তে স্থাপন করা হয়। উপজেলা পরিষদের কাছে হস্থান্তর করা হয় এ ফেরি।
উপজেলা পরিষদ নিয়ন্ত্রিত এ ফেরিটি ২০০৮ সালের ২৪ সেপ্টেম্বর চালু করলেও ২০১২ সালের দিকে বন্ধ হয়ে গেছে। এর ব্যবস্থাপনা তাদের হাতে ন্যস্ত করা হয়। উপজেলা পরিষদ বাংলা ১৪১৬ সালের জন্য ২৬ হাজার টাকায় ইজারা প্রদান করে। ফেরিটি চালু হওয়ার পরে পর্যটকরা স্বাচ্ছন্দে বিকল্প এ সড়কে গাড়ি নিয়ে কুয়াকাটা ছাড়াও গঙ্গামতি কাউয়ারচরসহ বিভিন্ন দর্শনীয় স্পট দেখার সুযোগ পায়।
উল্লেখ্য, এ পথে চলাচলকারী বালিয়াতলী, ধুলাসার, লালুয়া, মিঠাগঞ্জ, ডাবলুগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়। লাঘব হয় দুর্ভোগ। কিন্ত কিছুদিন যেতেই ফেরিটির ইঞ্জিন, গ্যাংওয়ে, পন্টুন বিকল হতে থাকে। ইঞ্জিনের একটি পাখা ভেঙে গেলে তিন বছর পারাপার বন্ধ থাকে। এরপর কয়েক দিনের জন্য চালু হয়ে ফের বন্ধ হয়ে যায়। পরবর্তিতে আর পুর্নাঙ্গভাবে চালু হয়নি। এখন দীর্ঘ কয়েক বছর ফেরিটি চরে কাদার উপরে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে।
স্থানীয় বালীয়াতলীর বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানান, ফেরিটি মাটি কাদায় নিচে আটকে জং ধরেছে। পানিতে ডুবে আছে। কাদামাটি ভিতরে ঢুকে নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ফেরিটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় অনেক যন্ত্রাংশ পর্যন্ত চুরি হয়ে গেছে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম আতিকুল্লাহ বলেন, সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান জানায়, ফেরিটির মধ্যে পানি ঢুকে ও কাঁদায় নষ্ট হয়ে যাচ্ছে। কয়েকবার এ বিষয় উপজেলা পরিষদে মিটিংয়ে আলোচনা হয়েছে।
শেয়ার করুন

আরও পড়ুন

কক্সবাজারের কৃষক হত্যা মামলার পলাতক..

কক্সবাজারের কৃষক হত্যা মামলার পলাতক..

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুমকিতে..

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুমকিতে..

এলডিডিপি প্রকল্প শেষে ৪২০০ প্রশিক্ষিত..

এলডিডিপি প্রকল্প শেষে ৪২০০ প্রশিক্ষিত..

পটুয়াখালীতে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস..

পটুয়াখালীতে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস..

মন্তব্য করুন

বরিশাল বিভাগ

কক্সবাজারের কৃষক হত্যা মামলার পলাতক..

কক্সবাজারের কৃষক হত্যা মামলার পলাতক..

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুমকিতে..

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুমকিতে..

এলডিডিপি প্রকল্প শেষে ৪২০০ প্রশিক্ষিত..

এলডিডিপি প্রকল্প শেষে ৪২০০ প্রশিক্ষিত..

পটুয়াখালীতে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস..

পটুয়াখালীতে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস..

আরও পড়ুন

RHB NEWS

ফলো করুন

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ৫৫/বি , নোয়াখালী টাওয়ার (১৩ তলা, ১৩এএ), পুরানা পল্টন, ঢাকা -১০০০

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

error: Content is protected !!