দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী- আগৈলঝাড়া) ১১৯-আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রাথী ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহ্বায়ক পূর্ণ মন্ত্রীর মর্যাদায় থাকা বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহ্-এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দফায় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সুবাদে পদ্মা সেতুসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করতে হবে।
রোববার বিকাল ৪টার দিকে গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথাগুলো বলেন। বার্থী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, উপজেরা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমান, জেলা পরিষদের সদস্য এইচ.এম রাজু আহম্মেদ হারুন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ্, বরিশাল জেলা আ’লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী, পৌর আ’লীগের সভাপতি মনির মিয়া, সাধারন সম্পাদক আতিকুর রহমান শামীম, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, আ’লীগ নেতা মকবুল সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, ইউপি সদস্য আব্দুল করিম লস্কর প্রমূখ।
মন্তব্য করুন