গাইবান্ধার গোবিন্দগঞ্জে অর্থলগ্নি সেবাদানকারী প্রতিষ্ঠান ডিএসসি-বিজনেস টেক লিমিটেডের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় শহরের থানা রোডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জারিন ফারিহা ইয়াসমিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সুলতান আহমেদ সোনা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সামানুর রহমান সামি, সাবেক স্বাস্থ্য পরিদর্শক আহসানুল হাবিব মন্ডল ও মুফতি জাহিদ আল জামি।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন