‘দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রোববার দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি যুব র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমীন সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মাদ শামীম কায়সার লিংকন এমপি।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আমিনুল ইসলাম। এ সময় বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মী, ইউনিয়ন পর্যায়ের যুব সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার যুবক ও যুব নারী, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন