বাংলাদেশে আগামী পাঁচ বছরে ৬৩৬ কোটি ডলার বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চলতি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানে একটি শীর্ষ বৈঠকে আমন্ত্রণ জানাবেন। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে সম্ভাব্য বিনিয়োগের এ উদ্যোগের কথা উল্লেখ থাকতে পারে।

নিক্কেই জানিয়েছে, প্রস্তাবিত বিনিয়োগের অর্থ গাড়ি ও অন্যান্য উৎপাদনশিল্পের পাশাপাশি জ্বালানি অবকাঠামো নির্মাণে ব্যয় হতে পারে।

এ ছাড়া বাংলাদেশে প্রতিষ্ঠিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী প্রতিষ্ঠানগুলোও এ উদ্যোগের আওতায় আসতে পারে। জাপানের সুমিতোমো করপোরেশনসহ কয়েকটি প্রতিষ্ঠান এসব অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নের সঙ্গে যুক্ত রয়েছে।

সূত্র: রয়টার্স