যেকোনো ধরনের দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি এবং যথাযথ নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ নিয়েও ভাবতে হবে। ঢাকা শহরের বর্তমান অবস্থা বিবেচনায় ভূমিকম্প নিয়ে সবচেয়ে বেশি আশঙ্কা তৈরি হচ্ছে। বড় ধরনের ভূমিকম্প হলে শহরটি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন শহরে পরিকল্পিত নগরব্যবস্থার অভাবে প্রাণহানির সংখ্যা বেড়ে যায়। তাই দুর্যোগ মোকাবিলায় নগর পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়গুলোকে আরও গুরুত্ব দিতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, বাড়িঘর নির্মাণে যথাযথ নিয়ম অনুসরণ, নগর ব্যবস্থাপনার উন্নয়ন, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং নদীদূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম।