প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা নিয়ে সভার শুরুতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, বিমানবন্দরটি আন্তর্জাতিকভাবে চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ২৬ অক্টোবর জাপান সফরে গিয়ে ২৯ অক্টোবর দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর সময় পাওয়া সাপেক্ষে উদ্বোধনের তারিখ চূড়ান্ত করা হবে।

কক্সবাজার থেকে কোন কোন এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে এবং সম্ভাব্য গন্তব্য কোন দেশগুলো হবে, তা সংশ্লিষ্ট এয়ারলাইন্সের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে বলেও জানান মন্ত্রী।