পটুয়াখালীর দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ৪০ উপজেলার লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মো. ইলিয়াস খাঁ (২৮) পটুয়াখালী সদর উপজেলার কিসমত মৌকরন (৬ নং ওয়ার্ড) এলাকার মুছা খাঁর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে দুমকি থানা পুলিশের এএসআই (নিরস্ত্র) মোশারফ হোসেনের নেতৃত্বে একটি দল লেবুখালী টোল প্লাজা এলাকায় নিয়মিত চেকপোস্ট ডিউটি ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন। এ সময় ইলিয়াস খাঁকে তল্লাশি করে তার কাছ থেকে ৩৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দীন জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দুমকি থানায় একটি মামলা (মামলা নং-০৩, তারিখ ০৫/১০/২০২৬) রুজু করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মন্তব্য করুন