শিশুদের প্রতিভা বিকাশে ২০২৮ সাল থেকে সরকারি কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিশুদের বিকশিত হওয়ার সুযোগ দিতে পারলে তারা ভবিষ্যতে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তাই প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ‘মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা মানবিকতা ও মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতের বাংলাদেশকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে পারে।’

এর আগে সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ অতিথিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন