জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ মঙ্গলবার (৬ অক্টোবর)। এ বছর দিবসটির প্রতিপাদ্য—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’।
নাগরিকের আইনগত পরিচয়ের গুরুত্বপূর্ণ ভিত্তি জন্ম ও মৃত্যু নিবন্ধন। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নাগরিকসেবা পেতে জন্মনিবন্ধন প্রয়োজন। অন্যদিকে উত্তরাধিকার, বীমা, জমিজমা ও প্রশাসনিক বিভিন্ন কাজে মৃত্যু নিবন্ধনের গুরুত্ব রয়েছে।
তবে নির্ভুল নিবন্ধন নিশ্চিত করতে এখনো নানা চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে পুরোনো জন্মনিবন্ধনে নামের ভুল বানান, অসম্পূর্ণ তথ্য ও বাংলা-ইংরেজি নামের অসঙ্গতির কারণে সংশোধন করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন অনেক নাগরিক।
দিবসটি উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজধানীসহ জেলা ও উপজেলা পর্যায়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও বিশেষ জন্ম-মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইনের আয়োজন করেছে। কর্মসূচির মাধ্যমে নাগরিকদের সময়মতো সঠিক তথ্য দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করা হবে।
মন্তব্য করুন