ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ এনএস১ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্যায়ক্রমে দেশের উপজেলা ও জেলা হাসপাতালগুলোতে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেওয়া ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু টেস্ট কিটের পর্যাপ্ত মজুদ রয়েছে। ডেঙ্গু মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড ও রোগ নির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন।
মন্তব্য করুন