ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালি থেকে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছে। রোববার এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা নজরদারি ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করে পরিচালিত অভিযানে ড্রোনটি জব্দ করা হয়। আইআরজিসির দাবি, এটি একটি রেমুস ৬০০ অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকেল (ইউইউভি), যা হরমুজ প্রণালিতে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছিল। ড্রোন থেকে গোয়েন্দা তথ্য উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে।
এর আগে সেপ্টেম্বরের শুরুতেও হরমুজ প্রণালি থেকে একটি সাবমেরিন ড্রোন জব্দের দাবি করেছিল আইআরজিসি।
পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করা প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি পণ্য এ পথ দিয়ে পরিবহন করা হয়।
ইরানের দাবি, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে প্রণালিটিতে অবরোধ জারি রয়েছে।
সূত্র: এএফপি
মন্তব্য করুন