শ্রীমঙ্গলে একটি বাসার বারান্দা থেকে বিষাক্ত শঙ্খিনী (শাঁখামুটি) সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে শ্রীমঙ্গল হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কাওসার মিয়ার বাসার বারান্দায় সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে সাপটির উপস্থিতি নিশ্চিত করা হয়।
সাপটি দেখতে পেয়ে বাসার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে কাওসার মিয়া বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি দেখতে পান। তাঁরা সাপটিকে শঙ্খিনী (শাঁখামুটি) বলে শনাক্ত করেন।
পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন