ঝালকাঠির কাঁঠালিয়ায় সমকাল পত্রিকার সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাঁঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম খসরু ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন।
স্মরণসভায় আরও বক্তব্য দেন প্রয়াত পুলক চ্যাটার্জির ছোট ভাই দীপক চ্যাটার্জি, ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আল আমিন তালুকদার, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা ও উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম।
স্মরণসভায় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির কর্মময় জীবন ও সাংবাদিকতায় তাঁর অবদানের কথা স্মরণ করেন।
মন্তব্য করুন