জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে ‘নতুন বাংলাদেশ’-এর রূপরেখা তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি এবং ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে প্রথমবারের মতো ভাষণ দেবেন।
এবারের অধিবেশনে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। চার দশক পর বাংলাদেশের কোনো প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তিনি ৮ সেপ্টেম্বর থেকে ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রূপরেখা, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বৈশ্বিক সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাবে। জলবায়ু সংকট ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নের বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।
স্বাস্থ্য খাতেও বাংলাদেশের উদ্যোগ তুলে ধরার প্রস্তুতি রয়েছে। মাতৃ ও নবজাতকের মৃত্যু কমাতে মিডওয়াইফারি সেবা সম্প্রসারণ এবং মানুষের দোরগোড়ায় প্রতিরোধমূলক প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ, খাল খনন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিসহ সরকারের বিভিন্ন উদ্যোগও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে বাংলাদেশ। পাশাপাশি সাইডলাইন বৈঠকে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়ে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। বর্তমান সূচি অনুযায়ী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর নিউইয়র্কে অবস্থানের কথা রয়েছে।
মন্তব্য করুন