সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত জুলাইয়ে প্রতিবেশী ইয়েমেনের সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম সৌদি রাজধানী সরাসরি হামলার হুমকির মুখে পড়ল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৩টার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। এতে ‘শত্রুভাবাপন্ন আকাশপথের হুমকি’ থেকে সতর্ক করে সবাইকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়।

সতর্কবার্তা পাওয়ার পরপরই এএফপির সাংবাদিকরা দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। প্রায় আধা ঘণ্টা পর বিমান হামলার সতর্কতা তুলে নেওয়া হয়।

পরে সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, বিমান হামলার আশঙ্কা কেটে গেছে। এরপর বিশেষ সতর্কতাটি প্রত্যাহার করে নাগরিকদের বিষয়টি অবহিত করা হয়।

সূত্র: ডন