ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সুবিধাভোগীর তালিকা থেকে ৫৯ লাখ মানুষকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, সরবরাহ ও সাপ্লাই চেইনের মধ্যে বৈষম্য থাকায় বাজারে এখনো স্থিতিশীলতা আসেনি। ভর্তুকির মাধ্যমে টিসিবির কার্যক্রম পরিচালনা দেশের মানুষের জন্য উপকারী হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, টিসিবির কার্ড ডিজিটাল রূপান্তর করায় সরকারের ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।