জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বেড়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় গ্রিডে মোট ২৬১ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এর মধ্যে দেশীয় উৎস থেকে ১৬২ কোটি এবং এলএনজি থেকে ৯৯ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হয়েছে।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৩২০ মিলিয়ন ঘনফুট। রোববার তা বেড়ে ২ হাজার ৩৬২ এবং সোমবার ২ হাজার ৩৭৫ মিলিয়ন ঘনফুটে দাঁড়ায়।
সোমবার সন্ধ্যা ৬টার হিসাব অনুযায়ী, দেশীয় উৎস থেকে ১ হাজার ৬১১ মিলিয়ন এবং এলএনজি থেকে ৭৬৪ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছিল।
মন্তব্য করুন