মৌলভীবাজারে চোরাচালানের মাধ্যমে আনা ১৬ লাখ ৭২ হাজার ৬৫০ টাকা মূল্যের ভারতীয় ফুচকাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার শেরপুর চত্বর এলাকায় অভিযান চালায় শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল। এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি ট্রাক আটক করে তল্লাশি করা হয়। পরে ট্রাকে থাকা ভারতীয় ফুচকার চালান জব্দ করা হয়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো— মো. আমিনুর রহমান (৪০) ও মো. সাগর হোসেন (২৪), যশোর জেলার এবং মো. রুবেল মিয়া (২৮), সিলেট জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।