পটুয়াখালীর মির্জাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মির্জাগঞ্জ উপজেলা যুবদলের ৭ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি ঘোষণা করেন। কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উপজেলা যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

জানা যায়,  ২০২১ সালের ১৩ মার্চ গাজী রাশেদ শামস্ কে আহবায়ক ও গাজী আতাউর রহমানকে সদস্য সচিব করে উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘ ছয় বছর পরে মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন করা হয়।

নবগঠিত ৭ সদস্য বিশিষ্ট (আংশিক) উপজেলা যুবদলের কমিটির নেতৃবৃন্দরা সভাপতি গাজী রাশেদ শামস্,সিনিয়র সহ সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদার, সহ সভাপতি মো. আবু বকর সিদ্দিক চৌধুরী, সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান, সিনিয়র যুগ্ন-সম্পাদক ইঞ্জিনিয়ার মাহীন হাদী,সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম শাহীন ও দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন জুয়েল মৃধা।