পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় নির্বাহী অফিসার মোঃ নজমুল হাসান এর নেতৃত্বে কোড়ালিয় ঘাট থেকে অভিযান পরিচালনা করে ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের নিষিদ্ধ চায়নাদুয়রি জাল ও পলিথিন জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ ঘটনায় জাল বহনকারী মোঃ ফারুককে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান জানান, অভিযানে নিষিদ্ধ চায়নাদুয়ারি ও পলিথিন পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়। পরে পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় জব্দ করা জালগুলো পুড়িয়ে দেওয়া হয়। নিষিদ্ধ জাল ব্যবহার ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা মৎস দপ্তর,রাঙ্গাবালী কোস্টগার্ড দক্ষিণ জোন ও রাঙ্গাবালী থানা পুলিশ।