বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ, উদ্বেগ ও অনিদ্রা অনেকের নিত্যসঙ্গী। এসব সমস্যা থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকেই প্রাকৃতিক ও ভেষজ পানীয়ের প্রতি আগ্রহী হয়ে উঠছেন।
এমন প্রেক্ষাপটে বাংলাদেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্গানিক চা উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী অ্যান্ড কাজী টি এস্টেট বাজারে এনেছে ‘স্লিপি টি (Sleepy Tea)’, যা ঘুমানোর আগে পানের উপযোগী একটি ক্যাফেইনমুক্ত অর্গানিক হারবাল চা।
পণ্যের মোড়কে উল্লেখ করা হয়েছে, “Kazi & Kazi is the first internationally certified organic tea from Bangladesh.”
প্রতিষ্ঠানটির তথ্যমতে, স্লিপি টি ১০০ শতাংশ অর্গানিক ক্যামোমাইল (Chamomile) ও স্পিয়ারমিন্ট (Spearmint) দিয়ে প্রস্তুত করা হয়েছে। এতে কোনো ধরনের রাসায়নিক সার, কীটনাশক, কৃত্রিম ফ্লেভার বা ক্ষতিকর সংযোজন ব্যবহার করা হয় না। প্রতিটি প্যাকে ২৫টি পৃথকভাবে সিল করা টি-ব্যাগ রয়েছে, যা চায়ের স্বাদ, সুবাস ও সতেজতা বজায় রাখতে সহায়তা করে।
প্রস্তুতকারকের দাবি, ঘুমানোর আগে এক কাপ স্লিপি টি শরীর ও মনকে শিথিল করতে, মানসিক চাপ ও উদ্বেগ কমাতে, স্নায়ুকে শান্ত রাখতে এবং ভালো ঘুমে সহায়তা করতে পারে। তাছাড়া ঘুমানোর আগে এক কাপ স্লিপি টি দুশ্চিন্তা কমিয়ে শরীর মনকে প্রশান্ত করে, যা ভাল ঘুমের জন্য সহায়ক।
মোড়কে আরো বলা হয়েছে, ভেষজ গুনের অনবদ্য সংমিশ্রনে এর প্রতিটি চুমুক চাঁদের স্নিগ্ধ আলোর মত মনকে শীতল করে এনে দেবে প্রশান্তির ঘুম।
কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের ভাষ্য অনুযায়ী, তাদের অর্গানিক চা ও হারবাল ইনফিউশন উত্তর বাংলাদেশের দার্জিলিং সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই উৎপাদিত হয়। ফলে চায়ের প্রাকৃতিক স্বাদ, গুণগত মান ও বিশুদ্ধতা বজায় থাকে।
প্রাকৃতিক উপায়ে দিনের ক্লান্তি শেষে কিছুটা প্রশান্তি খুঁজছেন—এমন স্বাস্থ্যসচেতন ভোক্তাদের কাছে কাজী অ্যান্ড কাজী স্লিপি টি একটি সম্ভাবনাময় অর্গানিক হারবাল পানীয় হিসেবে বিবেচিত হতে পারে। আন্তর্জাতিক অর্গানিক সনদ, ভেষজ উপাদান, ক্যাফেইনমুক্ত বৈশিষ্ট্য এবং রাসায়নিকমুক্ত উৎপাদন প্রক্রিয়ার কারণে পণ্যটি ইতোমধ্যে অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে।
গত ২০ জুন শ্রীমঙ্গলে ৬ষ্ট জাতীয় চা দিবসের অনুষ্ঠানে চা মেলার স্টল থেকে এই চা সংগ্রহ করেন আমাদের শ্রীমঙ্গল প্রতিনিধি আতাউর রহমান কাজল।
মন্তব্য করুন