‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য ৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। কমিটি প্রয়োজনে নতুন কোনো সদস্যকে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে।

কমিটির অন্য সদস্যরা হলেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন; আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান; অর্থ উপদেষ্টা প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বর্তমান মন্ত্রিসভা কত সদস্যের, আগস্টে কতটা পরিবর্তন আসতে পারেবর্তমান মন্ত্রিসভা কত সদস্যের, আগস্টে কতটা পরিবর্তন আসতে পারে কমিটির সভা প্রয়োজন অনুযায়ী আয়োজন করা হবে এবং অর্থ বিভাগ কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।