রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’। শনিবার (২৫ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আয়োজক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের অভ্যর্থনা গ্রহণের পর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সামিটের উদ্বোধন ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈশ্বিক প্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টর (চিপ) শিল্পে দেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
দু’দিনব্যাপী এই সামিটে দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, প্রকৌশলী এবং তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। এতে সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সম্ভাবনা, বিনিয়োগ আকর্ষণ, দেশীয় প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে একাধিক সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন