পটুয়াখালীর মির্জাগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট(এসএসিপি) এর আওতায় দলভুক্ত উপকারভোগী কৃষকদের সাথে মতবিনিময় সভা করেছেন কৃষি মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব মোঃ রুহুল আমিন তালুকদার।
উপজেলার কিসমত ছৈলাবুনিয়া গ্রামে শুক্রবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালীর কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন মির্জাগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন।
উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষন অফিসার মোঃ গোলাম ফারুক এর সঞ্চালনায় অণ্যদের মধ্যে বক্তব্য রাখেন সফল কৃষক গ্রæপ লিডার সমির অধিকারী। মতবিনিময় সভা শেষে ছৈলাবুনিয়া এসএসিপি ভার্মি গ্রাম,অফসিজন তরমুজ প্রদশর্ণী,ড্রাগন ও মাল্টা বাগান প্রদশর্ণী পরিদর্শণ করেন প্রধান অতিথি।
সভায় প্রধান অতিথি অতিরিক্ত সচিব মোঃ রুহুল আমিন তালুকদার বলেন, দক্ষিণাঞ্চলের কৃষিকে আরো এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে। কৃষকরাই খাদ্য-পুষ্টির ধারক ও বাহক। তাহলেই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব। তিনি আরো বলেন, উচ্চমূল্যের ফসল উৎপাদনে কৃষকদের কোন সমস্যা আছে কিনা তা নিয়ে আলোচনা করন এবং ফসল উৎপাদনে খাল খনন করা হবে।
মতবিনিময় সভায়কৃষি বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, কৃষক-কৃষানী, এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।##
মন্তব্য করুন