বরিশালের আগৈলঝাড়ায় জুলাই শহিদ দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকল মসজিদে দোয়া মোনাজাত, মন্দির গীর্জায় প্রার্থণা ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আগৈলঝাড়া ওসি তদন্ত সুশংকর মল্লিক, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া, প্রেসক্লাব সভাপতি শামীমুল ইসলাম শামীম, উপজেলা এনসিপি’র আহ্বায়ক মাজহারুল ইসলাম নিপু, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশগুপ্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ ফজলুল হক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র নাথ মিস্ত্রী, জুলাই যোদ্ধা আবুল মোল্লা, হাবিবুর রহমান মুন্সি, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সামচুল হক খোকন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ রাসেল প্রমুখ।