পটুয়াখালীর দুমকিতে “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তারা সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে বলেন পরিবার পরিকল্পনা ও মাতৃ-শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। কিশোর-কিশোরীদের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা নমিতা রানী, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, এবং প্রেসক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন ও দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. জাকির হোসেন।
এছাড়াও স্থানীয় প্যানেল চেয়ারম্যানবৃন্দ এবং পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মাইনুল ইসলাম।
মন্তব্য করুন