যুক্তরাষ্ট্র বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে দেখে এবং বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চায়।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার (৪ জুলাই) এক অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
ঢাকার মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ‘আমেরিকা সপ্তাহ’ পালন করছে। এ উপলক্ষে শনিবার আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে দেখে যুক্তরাষ্ট্র। পারস্পরিক লাভজনক বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে চায় বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, বাংলাদেশও যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে চায়।
মন্তব্য করুন