ঝালকাঠির কাঠালিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, গাছের চারা ও সার বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিসের সামনের চত্বরে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমী রানী বল। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম।
এবারের প্রণোদনা আওতায় ১০০০ জন আমন চাষীকে সার, বীজ ও ঔষধ, ৬৯২৫ জন চাষীকে ফলদ ও বনজ চারা ৪০০ জনকে লেবু চারা এবং ৬০০ জনকে সবজি চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে কৃষি বিভাগের সহকারী কৃষি কর্মকর্তা গানসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন