গাইবান্ধার পলাশবাড়ীতে শিশুদের হাম-রুবেলা টিকাদানে বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)এর বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়াপাড়া কমিউনিটি ক্লিনিকে এ টিকাদান ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজের মাইক্রোফাইনান্স এর সিনিয়র সহকারি পরিচালক ও টিম লিডার টিম-১ মতিউর রহমান| বিশেষ অতিথি ছিলেন বিজের জোনাল ম্যানেজার শেখ মনির|

স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষা কর্মসূচীর ম্যানেজার আনোয়ার জাহিদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন হোসেনপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মাহমুদা বেগম, কমিউনিটি হেলথ প্রোভাইডার সাজেদা আক্তার, স্বাস্থ্য সহকারী আসমা খাতুন,প্রোগ্রাম সাপোর্ট অফিসার আব্দুল লতিফ,শিক্ষিকা কুলসুম, করতোয়াপাড়া কমিউনিটি ক্লিনিকের জমিদাতা শহিদুল ইসলাম এবং আয়ুব আলী,আনারুল ইসলামসহ অন্যরা। এ ক্যাম্পেইনের আওতায় বিজের তত্বাবধায়নে পরিচালিত ২০ টি স্কুলের ৬শ’ শিশু শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়।