চর্বি ছাড়া গুরুর মাংসের টুকরা ফুটন্ত গরম পানিতে লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে তারে গেঁথে রোদে শুকিয়ে নিন। বেশ কয়েক দিন রোদে শুকাতে হবে।

উপকরণ:-

গরুর মাংসের শুঁটকি ২ কাপ,
পেঁয়াজ কুচি ১ কাপ,
রসুন কুচি আধা কাপ,
এলাচ ৪টি,
দারুচিনি ৪ টুকরা,
তেজপাতা ২টি,
হলুদ গুঁড়া ১ চা চামচ,
মরিচগুঁড়া ২ চা চামচ,
আদা বাটা ১ চা চামচ,
রসুন বাটা আধা চা চামচ,
পেঁয়াজ বাটা ১ চা চামচ,
তেল আধা কাপ,
লবণ পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালি:-

প্রথমে গরুর মাংসের শুঁটকি ভালোভাবে সিদ্ধ করে পাটায় ছেঁচে নিন। কড়াইতে তেল দিয়ে এলাচ, দারুচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিন। পেঁয়াজ ও রসুন নরম হয়ে এলে সামান্য পানি ও মসলা দিয়ে কষান। এরপর মাংস দিয়ে খানিকটা পানি দিন।

মাংস হয়ে তেল ওপরে উঠে এলে নামিয়ে পরিবেশন করুন।