উপকরণ :-

পোলাওয়ের চাল (১/৪ কাপ)।
দুধ (১ লিটার)।
চিনি (আধাকাপ বা স্বাদমতো)।
এলাচ ও দারুচিনি (২-৩টি)।
কাজু ও কাঠবাদাম কুচি।
১ চিমটি লবণ।

প্রণালি :-

প্রথমে ১/৪ কাপ চিনিগুঁড়া চাল ১ ঘণ্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। এরপর ব্লেন্ডারে বা পাটায় চাল আধাভাঙা (কোয়ার্স পেস্ট) করে নিন। ১ লিটার দুধ একটি ভারি তলার পাত্রে নিয়ে জ্বাল দিন। দুধ ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে দিন। চালের পেস্ট দুধে দিয়ে নাড়তে থাকুন, যাতে দলা না পেকে যায়। চাল পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত ১০-১৫ মিনিট মাঝারি-কম আঁচে রান্না করুন।

চাল সেদ্ধ হলে এতে ১/২ কাপ চিনি (স্বাদমতো), ১/২ চা চামচ এলাচ গুঁড়া, ২-৩টি তেজপাতা ও দারুচিনি দিন। এরপর ঘন হয়ে এলে গুঁড়া দুধ ১/৪ কাপ ও কন্ডেন্সড মিল্ক ১/৩ কাপ যোগ করতে পারেন আরও শাহি স্বাদের জন্য।

সবশেষে কাজু, কাঠবাদাম, পেস্তা কুচি ও জাফরান মিশিয়ে ১-২ মিনিট রান্না করে নামিয়ে নিন। এবার মাটির পাত্রে ঢেলে ঠান্ডা করে ওপরে পেস্তা কুচি ছিটিয়ে ঈদের সকালে পরিবেশন করুন। তবে ফিরনি নামানোর পর ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যায়, তাই সে অনুযায়ী ঘনত্ব রেখে চুলা বন্ধ করুন।