পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মানে আগৈলঝাড়া উপজেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ইফতারের আগে আগৈলঝাড়া প্রেসক্লাবের হলরুমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সম্প্রীতি এবং পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি মো: শামিমুল ইসলাম শামিম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাজমুল রিপনের সঞ্চালনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মো হামিদুল ইসলাম মহিদুল, যুগ্ম আহবায়ক এম নাঈমুল হক,যুবদল নেতা মারুফ হোসেন দোলন হাওলাদার, সাদ্দাম হোসেন শাওন, কাঞ্চন ভুইয়া, আলামিন ফরিয়া, আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক নাইসুল হক, আগৈলঝাড়া কলেজ শাখার সাধারন সম্পাদক শাওন ফকির, সাবেক আহবায়ক হাসান সরদার,উপজলা ছাত্রনেতা সজল ফকির, জহিরুল ইসলাম, বাকাল ইউনিয়ন ছাত্রদল সভাপতি হৃদয় হাচান বাবু, বাগধা ইউনিয়ন ছাত্রদল সহ সভাপতি মেহদী হাচান রিফাত,রক্তপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক সৈয়দ ফায়জুল,
আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ অন্যানরা।
এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সহ সভাপতি রিপন বিশ্বাস, মো.মাসুম হাওলাদার, মো: জহিরুল ইসলাম সবুজ, মো: সাইফুল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, মো: মানিক হাওলাদার, কোষাধ্যক্ষ মো:মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক মৃদুল দাস, নির্বাহী সদস্য-১ মো: সাইফুল ইসলাম, সাবেক সভাপতি সরদার হারুন রানা, অপূর্ব লাল সরকার, সাবেক সাধারন সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, সদস্য বরুন বাড়ৈ, মো: আক্তারুজ্জামান, জগদিশ মন্ডল, মলয় বিশ্বাস, তাসদিত হায়দার সাজিদ, মো: দিদার হোসেন, উপেন মজুমদার কিশোর, বিপ্লব গাইন, মো: ফারুক আকন, মো: মানিক হাওলাদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরার দায়িত্ব সাংবাদিকদের। কোনো সাংবাদিক হয়রানি বা নির্যাতনের শিকার হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, বর্তমানে সাংবাদিকতায় কিছু অপেশাদারিত্বের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে নীতি ও আদর্শ মেনে দায়িত্ব পালন করলে সাংবাদিকতার মর্যাদা অক্ষুন্ন থাকবে। এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তাঁরা।
আলোচনা শেষে ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ বিশেষ দোয়া ও মাহফিল পরিচালনা করেন হাফেজ মওলানা ফজলুল হক।
মন্তব্য করুন