উপকরণঃ-

– ১ কাপ নরম ছানা
– ১/৩ কাপ চিনি
– ১/৩ কাপ মাওয়া গুঁড়ো
– ১ চিমটি এলাচি গুঁড়ো ছানা তৈরির উপকরণ
– ২ লিটার দুধ
– ২ টেবিল চামচ লেবুর রস

পদ্ধতিঃ-

ছানা তৈরি করবেন যেভাবে –  একটি বড় পাত্রে দুধ নিয়ে চুলায় দিয়ে জ্বাল দিতে থাকুন। দুধ ফুটে উঠার পর আরও খানিকক্ষন জ্বাল দিয়ে নিন। এরপর চুলা থেকে নামিয়ে রাখুন। – এবার জ্বাল দেয়া দুধে লেবুর রস দিয়ে একটু নেড়ে দিন। এতে দুধ ছানা হয়ে যাবে। এইসময় একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। দুধ পুরোটা ছানা না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। – দুধ ছানা হয়ে গেলে প্রথমে ছেকে ছানা আলাদা করে নিন। এরপর একটি পাতলা সুতি কাপড়ে ছানা রেখে পানি চিপে নিন। পুরো পানি ঝরে যাওয়ার জন্য কাপড়ে বেধে ছানা ঝুলিয়ে রাখুন। – এরপর কাপড় থেকে ছানা বের করে হাতে চেপে যদি পানি থাকে তাহলে তা বের করে দিন। তারপর ছানা হাতে মথে নিন ৩-৪ মিনিট।

কাঁচা গোল্লা তৈরি করবেন যেভাবে –

– একটি প্যানে নরম ছানা ও চিনি একসাথে নিয়ে মাঝারি আচে জ্বাল দিতে থাকুন। ২/৩ মিনিট পর চিনি গলে যাবার সাথে সাথে নামিয়ে নিন – এবার কিছুটা মাওয়া রেখে বাকি মাওয়া ও এলাচ গুঁড়ো দিয়ে মেখে নিন এবং গোল গোল করে বলের মতো করে বাকি মাওয়া দিয়ে গড়িয়ে নিন। – প্রয়োজনে ফ্রিজে রেখে সেট করে নিন অথবা এভাবেই পরিবেশন করুন এবং মজা নিন সুস্বাদু কাঁচা গোল্লার।