কাঁচা গোল্লা মিষ্টি
প্রকাশ: ৫ মার্চ ২০২৬ । ১৮:৪৯ | আপডেট: ৫ মার্চ ২০২৬ । ১৮:৫১
আরএইচবি নিউজ ডেস্কঃ
উপকরণঃ-
– ১ কাপ নরম ছানা
– ১/৩ কাপ চিনি
– ১/৩ কাপ মাওয়া গুঁড়ো
– ১ চিমটি এলাচি গুঁড়ো ছানা তৈরির উপকরণ
– ২ লিটার দুধ
– ২ টেবিল চামচ লেবুর রস
পদ্ধতিঃ-
ছানা তৈরি করবেন যেভাবে – একটি বড় পাত্রে দুধ নিয়ে চুলায় দিয়ে জ্বাল দিতে থাকুন। দুধ ফুটে উঠার পর আরও খানিকক্ষন জ্বাল দিয়ে নিন। এরপর চুলা থেকে নামিয়ে রাখুন। – এবার জ্বাল দেয়া দুধে লেবুর রস দিয়ে একটু নেড়ে দিন। এতে দুধ ছানা হয়ে যাবে। এইসময় একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। দুধ পুরোটা ছানা না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। – দুধ ছানা হয়ে গেলে প্রথমে ছেকে ছানা আলাদা করে নিন। এরপর একটি পাতলা সুতি কাপড়ে ছানা রেখে পানি চিপে নিন। পুরো পানি ঝরে যাওয়ার জন্য কাপড়ে বেধে ছানা ঝুলিয়ে রাখুন। – এরপর কাপড় থেকে ছানা বের করে হাতে চেপে যদি পানি থাকে তাহলে তা বের করে দিন। তারপর ছানা হাতে মথে নিন ৩-৪ মিনিট।
কাঁচা গোল্লা তৈরি করবেন যেভাবে –
– একটি প্যানে নরম ছানা ও চিনি একসাথে নিয়ে মাঝারি আচে জ্বাল দিতে থাকুন। ২/৩ মিনিট পর চিনি গলে যাবার সাথে সাথে নামিয়ে নিন – এবার কিছুটা মাওয়া রেখে বাকি মাওয়া ও এলাচ গুঁড়ো দিয়ে মেখে নিন এবং গোল গোল করে বলের মতো করে বাকি মাওয়া দিয়ে গড়িয়ে নিন। – প্রয়োজনে ফ্রিজে রেখে সেট করে নিন অথবা এভাবেই পরিবেশন করুন এবং মজা নিন সুস্বাদু কাঁচা গোল্লার।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.