উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রা, আগামীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীর ক্ষমতায়নে পটুয়াখালীর মির্জাগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪জুলাই) বিকেলে উপজেলার সুবিদখালী সরকারি কলেজ মাঠে সহস্রাধিক নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মির্জাগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক মাহবুবা মোর্শেদা রানুর সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী,যুগ্ন সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ,দপ্তর সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন প্রমূখ। সমাবেশে স্থানীয় আওয়ামীলীগ, বিভিন্ন ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোহাম্মদ আলী আশরাফ বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন এবং আগামীর ডিজিটাল বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা অপরিসীম তাই ব্যতিক্রমী এ সমাবেশ।
মন্তব্য করুন