পটুয়াখালীর নিউমার্কেটে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন কসমেটিক রাখার দায়ে তিনটি দোকানে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া ।
এসময় আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার স্যানিটারী অফিসার শারমিন সুলতানা। মঙ্গলবার দুপুরে বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে নিউ খান স্টাইল নামের কসমেটিকের দোকানে ২০ হাজার এবং মাষ্টার প্লাস নামের দোকানে ২ হাজার ও খান স্টোরকে ২হাজার টাকা জরিমানা করা হয়।এসময় বেশ কিছু বিদেশি ও মেয়াদ উওীণ কসমেটিক ধ্বংস করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া বলেন তাদের এ অভিযান চলমান থাকবে। পরে তিনি কাচা বাজারের বিভিন্ন দোকান গুলোতে অভিযান পরিচালনা করেন।
মন্তব্য করুন